

প্রিয় অ্যালামনাসবৃন্দ,
২৫ অক্টোবর ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রিয় আইন বিভাগ ‘প্রতিষ্ঠার ৭২ বছর পূর্তি উদ্যাপন’ করতে যাচ্ছে। এই শুভক্ষণে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের একত্রীকরণ ও অ্যাকাডেমিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে ‘Rajshahi University Law Society of Alumni (RULSA)‘ একটি বিভাগকেন্দ্রিক প্ল্যাটফরম হিসেবে আত্মপ্রকাশ করেছে, যা বিভাগীয় অ্যালামনাসদের মধ্যে পারস্পরিক সংহতি এবং কার্যকর সমন্বয় সাধনে বিশেষ ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল এর নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিভাগে বিভাগকেন্দ্রিক অ্যালামনাস অ্যাসোসিয়েশন থাকা আবশ্যক। একাডেমিক উৎকর্ষতা এবং প্রাতিষ্ঠানিক সংযোগ উন্নয়নের লক্ষ্যে আইন বিভাগের বিভাগীয় একাডেমিক কমিটি ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাধ্যমে প্রথিত এই সংগঠনের নামকরণ করা হয়েছে Rajshahi University Law Society of Alumni (RULSA)। বিভাগীয় একাডেমিক কমিটি RULSA এর একটি খসড়া গঠনতন্ত্র প্রস্তুত করেছে, যা RULSA এর রেজিষ্টার্ড সদস্যদের অনুমোদনের অপেক্ষায় আছে। উক্ত গঠনতন্ত্র পরবর্তী সাধারণ সভায় অনুমোদনের পর গঠনতন্ত্র অনুসরণ করে যত দ্রত সম্ভব নির্বাচনের মাধ্যমে RULSA এর কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
এই সংগঠনের সদস্যপদে অন্তর্ভুক্তির জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন LLB, B. Jur, M. Jur, LL.B (Honours), LL.M, Mphil, PhD ডিগ্রিধারী সম্মানিত অ্যালমনাসবৃন্দকে আন্তরিকভাবে আহ্বান জানানো যাচ্ছে।
৭২ বছর পূর্তি অনুষ্ঠানে নির্ধারিত ফর্মে অনুষ্ঠান ফি এর সাথে, RULSA সদস্য ফি প্রদানের মাধ্যমে RULSA-এর সদস্যপদ গ্রহণ করা যাবে ও ৭২ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নেয়া যাবে।
(RULSA-এর সাধারণ সদস্য ফি ৫০০ টাকা এবং আজীবন সদস্য ফি ৫০০০ টাকা)। সদস্যপদ গ্রহণ সম্পূর্ণ ঐচ্ছিক।
এখানে উল্লেখ্য যে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের একটি সক্রিয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুলা (RULAA) কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদেরপ্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি হিসেবে নিবন্ধিত। অপরদিকে, RULSA একছত্রভাবে আইন বিভাগের অ্যালামনাই একডেমিক অ্যাসোসিয়েশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
২৫ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে যারা সাধারণ বা আজীবন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন, তাঁরাই RULSA-এর গঠনতন্ত্র অনুমোদনের সাধারণ সভায় অংশগ্রহণ করতে পারবেন এবং ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠনে ভোটার ও প্রার্থী হিসেবে বিবেচিত হবেন।
এই মহৎ উদ্যোগের অংশ হওয়ার জন্য আইন বিভাগের সাবেক শিক্ষার্থীদের RULSA-এর সদস্যপদ গ্রহণের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
প্রফেসর ড. মোঃ আব্দুর রহিম মিয়া
আহ্বায়ক, রুলসা গঠনতন্ত্র প্রণয়ন কমিটি
আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রফেসর ড. সাঈদা আঞ্জু
সভাপতি
আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
সাধারণ সদস্যপদ (General Membership)
- ইভেন্ট ফি: ২,০৪০ টাকা
- RULSA সাধারণ সদস্যপদ ফি: ৫১০ টাকা
- মোট: ২,৫৫০ টাকা
আজীবন সদস্যপদ (Lifetime Membership)
- ইভেন্ট ফি: ২,০৪০ টাকা
- RULSA আজীবন সদস্যপদ ফি: ৫,১০০ টাকা
- মোট: ৭,১৪০ টাকা
অতিথি ফি (Guest Fee)
- প্রতি অতিথি: ১,০২০ টাকা
- সর্বোচ্চ ০৪ জন অতিথি নেওয়া যাবে
To see the Fee Breakdown of Celebration Registration and RULSA membership, click here.
